ঢাকা
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৯
logo
প্রকাশিত : নভেম্বর ১, ২০২৫

ইমন খানের বাজিমাত

হালের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমন খান। বেশ কিছুদিন বিরতীর পর গানে ফিরেছেন। ফিরেই দেখালেন বাজিমাত। বিভিন্ন কোম্পানি থেকে গত দু-মাসে ১৫০টি গানের ভয়েস দিয়েছেন তিনি। কিছু প্রকাশ হয়েছে, কিছু গান রয়েছে রিলিজের অপেক্ষায়। রিলিজকৃত গানগুলোর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে-‘সিনে বাংলা মিউজিক’-এর ব্যানারে ‘আমি মরলে আসিস না তুই দেখতে আমার লাশ’। গানটির কথা লিখেছেন নুরে আলম মামুন, সুর ও সংগীত করেছেন রিয়েল আশিক। ‘আপন মানুষ পর হইয়াছে, সুখ মেলে নাই তাতে’, ‘আমার বুক পাঁজরে মারলি ছুরি’, ‘আমার সুখ পাখি টা’সহ আরো বেশ কয়েটি গান। নিজের ইউটিউব চ্যানেলর জন্যও গেয়েছেন ১০টি গান। গানগুলো মিউজিক ভিডিও আকারে পাবেন শ্রোতারা। এর মধ্যে রয়েছে- ‘অন্তর পোড়ার ঘ্রান, রুপার ড্যাডি টাকা ওয়ালা’, ‘বুকের ভিতর দুঃখের চুলা দব দবাইয়া জ্বলে’সহ ইত্যাদি। মিউজিক করেছেন-এ এন ফরহাদ, রিয়েল আশিক, এস ডি সাগর, আহমেদ সজীব, এইচ আর লিটন, মান্নান মোহাম্মদসহ আরোও অনেকে। ইমন খান বলেন, আমি ৪ টি কোম্পানির গান করেছি ৮৫ টি। ‘ডিপি মিউজিক স্টেশন’ থেকে আসবে ২৫ টি, ‘সাদিয়া ভিসিডি সেন্টার’ থেকে ২০ টি, ‘ভাওয়াল মিউজিক’ থেকে ২০টি এবং ‘তরঙ্গ মিউজিক সেন্টার’ থেকে আসবে ২০টি গান। আসলে এটা আমার ভাগ্য, ক্যারিয়ারের সেই শুরু থেকে এখনও পর্যন্ত গানের বাজারে টিকে আছি। আমি সবার কাছে দোয়া চাই, যেন শ্রোতাদের ভালোবাসা এবং আমার এই পরিশ্রম অব্যাহত থাকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram