ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৫
logo
প্রকাশিত : মে ২৩, ২০২৫

সখীপুরে ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় সোয়াদ আল সাফওয়ান (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর ১টার দিকে সখীপুর-গোড়াই সড়কের লাইফকেয়ার ক্লিনিকের কাছে এ ঘটনা ঘটে। নিহত শিশু পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মো.মাসুমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা যায়, সোয়াদ আল সাফওয়ান বাবা-মায়ের সঙ্গে বাহিরে এসেছিল। লাইফকেয়ার ক্লিনিকের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবার কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram