ঢাকা
logo
প্রকাশিত : June 14, 2025

দৌলতদিয়া ঘাটে কর্মস্থলগামী মানুষের চাপ বেড়েছে

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: ঈদুল আজাহার টানা ১০দিন ছুটির শেষ দিনে শনিবার সকাল থেকেই  রাজধানীগামী কর্মস্থলে একযোগে ফিরতে শুরু করেছে দক্ষিণাচলের মানুষ। 

দীর্ঘ এক বছর পর প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে শনিবার সকাল থেকেই কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে। তবে, ঘাট কর্তৃপক্ষ বলছে, বাড়তি চাপ থাকলেও ভোগান্তি নেই।

কিন্তু দুপুরের পর হঠাৎ একযোগে শতশত ছোট গাড়ী, মোটরবাইক এবং যাত্রীবাহী বাস পারর জন্য আসায় কিছু যানজটের সৃষ্টি হয়। ঘাট সংকটের কারেন ফেরি লোডআনলোডে  দেরী হাওয়ায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানান, বিআইডব্লিউটিসির  ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ।

সরেজমিনে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট ঘুরে দেখা যায়, যাত্রী হয়রানি বন্ধে ঘাট এলাকায় কাজ করছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়াও রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা।

ঢাকাগামী যাত্রী  ফরিদপুর থেকে আসা শাহাদত হোসেন বলেন, বিগত বছরগুলোর তুলনায় ঘাটে যাত্রীদের ভোগান্তি নেই বললেই চলে। দক্ষিণপশ্চিম অঞ্চলের মানুষের ঘাটে এসে সরাসরি   লঞ্চে বা ফেরিতে উঠে যেতে পারছে।

দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার মিলন মিয়া বলেন, কর্মস্থলে ফেরা মানুষের চাপ সামাল দিতে এই নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। কোনো লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা না হয় বা বাড়তি ভাড়া নেয়া না হয় সেজন্য জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা তদারকি করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। নদীর দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাট সচল আছে। ছুটি শেষ হওয়ায় যাত্রীর চাপও বেড়েছে। তবে কোনো ভোগান্তি ছাড়া যাত্রী সাধারণকে পার করানো সম্ভব হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram