ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৪
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৫

ইরান-ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাত থামিয়ে চুক্তি করতে পারি: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানে সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া তিনি কূটনৈতিক সমাধানের কথা বলেছেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটি চুক্তি করিয়ে দিতে পারে, যা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে সক্ষম।

সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক পথে এগোনোর সুযোগ এখনও আছে বলে মনে করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা চাইলে ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটি চুক্তি করিয়ে দিতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি।’

এর আগেও ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে পরমাণু চুক্তির ব্যাপারে আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা দিয়েছিলেন। সেই সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক অভিযান থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছিলেন, যাতে আলোচনার দরজা খোলা থাকে।

তবে বাস্তবতা ভিন্নদিকে গড়িয়েছে।

শুক্রবার ইসরায়েল যখন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তখন সিএনএনকে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আপনি জানেন হয়তো, আমি তাদের ৬০ দিনের সময় দিয়েছিলাম। আর আজ সেই সময়সীমার ৬১তম দিন।’

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘আজ রাতে ইরানে যে হামলা হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।’ তবে তিনি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

ট্রাম্প বলেন, ‘ইরান যদি আমাদের ওপর যেকোনো ধরনের হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তাদের ওপর নেমে আসবে—যা আগে কখনো দেখা যায়নি।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram