ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৫

নেত্রকোণায় ভারতীয় জুস জব্দ, আটক ২

নেত্রকোণার আটপাড়া উপজেলায় পিকআপ ভর্তি ভারতীয় জুসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের মনসুরপুর গ্রামের বাসিন্দারা তাদের আটক করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আটারবাড়ী ইউনিয়নের সাইদুর রহমানের ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং একই জেলার নান্দাইল উপজেলার বারপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পিকআপ চালক চন্দন মিয়া।

জানা গেছে, জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে একটি পিকআপ ভারতীয় ২১৫ কেস (৬৪৫০ পিস) জুস নিয়ে বারহাট্টা-আটপাড়া হয়ে নান্দাইলের দিকে যাচ্ছিলো। জব্দ করা জুসের আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শী খন্দকার ইমন নামের একজন জানান, গাড়িটির গতিবিধি অস্বাভাবিক ছিল। এতে সন্দেহ হলে গাড়িটিকে থামানো হয়। পরে দেখা যায় পিকআপটি ভারতীয় পণ্য বোঝাই রয়েছে।

আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram