ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৬
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৫

ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়াতে পারে যুক্তরাষ্ট্র, তালিকায় ৩৬ দেশ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে আরো ৩৬টি দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে, যেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ নথির কথা উল্লেখ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যেসব দেশের নাগরিকরা নতুন করে এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন, তাদের মধ্যে রয়েছে মিশর ও জিবুতি সহ আফ্রিকার ২৫টি দেশ। সেই সঙ্গে মধ্য এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের কিছু দেশও রয়েছে তালিকায়।

একটি অফিসিয়াল স্মারকলিপিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষর করেছেন, যা সংশ্লিষ্ট কূটনীতিকদের কাছে পাঠানো হয়েছে।
এর আগেও ট্রাম্প প্রশাসন বেশ কয়েকটি দেশের উপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ জারি করেছিল। আফগানিস্তান, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া, সুদান, মায়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, হাইতি ও চাদের মতো দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। আংশিক নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভেনেজুয়েলা, কিউবা, বুরুন্ডি, লাওস, সিয়েরা লিওন, টোগো এবং তুর্কমেনিস্তান।

বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞা অভিবাসন নীতিকে আরো কঠোর করে তুলবে এবং আন্তর্জাতিক কূটনীতির উপর প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram