ঢাকা
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০১
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৫

এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশীদের লংমার্চে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীদের লংমার্চে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। নিয়োগ প্রত্যাশীরা পুলিশ ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে নিয়ন্ত্রণে পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। এ সময় তাদের ওপর লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে নিয়োগপ্রত্যাশীরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত ৮ জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram