ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদন্ড

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। মামলার সরকারি কৌশলী (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উপস্থাপিত প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন (৩২) বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের পুত্র।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে একই গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর মরদেহ গোপন করার উদ্দেশ্যে পলিথিনে মুড়িয়ে টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আসামিদের সঙ্গে ভিকটিমের পরিবারের আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ ও মনোমালিন্য ছিল।

ঘটনার পর নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশ ধর্ষণ ও হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু-কিশোর আইনে বিচারাধীন রয়েছে। অপর আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram