ঢাকা
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৬

আত্মসমর্পণ করা ১২৭ জলদস্যুকে ঈদ উপহার দিলো র‍্যাব

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: দক্ষিণ বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল থেকে বিভিন্ন সময় আত্মসমর্পণ করা ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭। একই সঙ্গে তাদের বর্তমান জীবনযাপন ও পুনর্বাসন কার্যক্রম নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রোববার (২৪ মে) সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার এলিট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‍্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

র‍্যাব জানায়, ২০১৮, ২০২০ ও ২০২৪ সালে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণ করা ১২৭ জন জলদস্যুকে ‘আলোর পথের অভিযাত্রী’ হিসেবে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন সময় সহযোগিতা ও প্রণোদনা দিয়ে আসছে বাহিনীটি।

অনুষ্ঠানে র‍্যাব কর্মকর্তারা বলেন, উপকূলীয় এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে আত্মসমর্পণ কর্মসূচি কার্যকর ভূমিকা রেখেছে। আত্মসমর্পণের পর সাবেক জলদস্যুরা যেন পুনরায় অপরাধে জড়িয়ে না পড়েন, সে জন্য তাদের নিয়মিত তদারকি ও সহায়তা দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় আত্মসমর্পণ করা ব্যক্তিরা র‍্যাবের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এসব সহায়তা তাদের অনুপ্রাণিত করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram