ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বিভিন্ন পরিবহন ও শ্রমিক সংগঠনের সদস্য, পরিবহন মালিক, শিক্ষক সমাজ, আইনিজীবি, দলিল লেখকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালে উদ্বোধনের পর দীর্ঘ ৩৩ বছর থেকে টোল আদায় করা হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুতে। তিন দশকেরও বেশি সময় ধরে এই টোল আদায়; যা জেলাবাসীর জন্য এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে। এতে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ পড়ছে। বিভিন্ন সময়ে টোল বন্ধের দাবি জানানো হলেও তা সরকার অবজ্ঞা করছে। এ নিয়ে দফায় দফায় স্মারকলিপি প্রদান ও আন্দোলন করা হলেও কাজে আসেনি। এমনকি সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল সংসদ অধিবেশনেও; সড়কমন্ত্রীর কাছে টোল আদায় বন্ধের দাবি জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই টোল ব্যবস্থার কারণে মানুষকে ভোগান্তি, হয়রানি এবং কর্মঘণ্টা নষ্টের শিকার হতে হচ্ছে। তাই এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত টোল প্রত্যাহারের দাবি জানান তারা। কর্মসূচি থেকে দাবি আদায় না হলে এবং আগামী বছরের জন্য টোল দেয়া হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান অ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাইহানুল ইসলাম লুনা, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আলমগীর কবির, জেলা ট্রাক টাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হাসান ননিসহ অন্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram