ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

কালাইয়ে বিস্ফোরক ও হত্যা মামলায় ৭ আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর

মোঃ মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় বিস্ফোরক ও হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের ৭ নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের জয়পুরহাট জেলা আদালতে জামিন আবেদন শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন—কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকির, আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর মন্ডল, জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মিনফুজুর রহমান মিথন এবং মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এনামুল হক ফকির।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা বিস্ফোরক ও হত্যা মামলার অভিযুক্ত হিসেবে আদালতে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram