ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৫

ছাত্ররা নয়, দল করছে সমন্বয়করা, তারা সাবেক ছাত্র: আযম খান

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ছাত্ররা কোনো দল করছে না, দল করছে সমন্বয়করা, যারা দল করছে তারা সাবেক ছাত্র। ৫ আগস্টের যে ঐতিহাসিক অভ্যুত্থান তার পেছনের নায়ক ছিলেন দেশনায়ক তারেক রহমান। ওই সময়ের মূল শক্তি ছিল ছাত্রদল। কিন্তু তিনি (তারেক রহমান) ছাত্রদলকে ব্যানার নিয়ে যেতে নিষেধ করেন। সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাই রাখতে বলেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।

বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর সরকারি কলেজের (প্রস্তাবিত) নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে এডভোকেট আহমেদ আযম খান বলেন, উপঢৌকন এর মার্সিডিজ আর হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়িয়ে রাজনীতি হয় না, রাজনীতি করতে হলে রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে। জনগণের কাছে আসতে হবে, জনগণের রাজনীতি করতে হবে।

নবীন বরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এম হেলাল উদ্দিন আহমেদ। অধ্যাপক মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, হক ওভারসিজের স্বত্বাধিকারী মো.তোফাজ্জল হোসেন, সখীপুর থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লি: চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram