ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৮
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

রামগড় সীমান্তে এক পরিবারের ৫ সদস্যকে বিএসএফ এর পুশইন

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার (২২ই মে) ভোরে ফেনীরকুল কাজির চর এলাকা সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে প্রবেশের পর স্থানীয়দের সহযোগিতায় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্ত পেরিয়ে রামগড়-ফেনী সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেন।

পুলিশ জানিয়েছে, তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক। কুড়িগ্রাম জেলার চর সুপার গ্রামের বাসিন্দা। ১০ বছর ধরে ভারতের গুজরাটে বসবাস করে আসছিল। পুশইন হওয়া ব্যক্তিরা হলেন, মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন কন্যা রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।

খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, পুশইন হওয়া লোকজন একই পরিবারের সদস্য। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামে। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram