ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৯
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

দীঘিনালায় সেনাবাহিনীর স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ মে) সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোনের আয়োজনে উপজেলার মেরুং ইউনিয়নের নয় মাইল উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে উপজেলার নয়মাইল ত্রিপুরাসহ আশপাশের এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি মহোদয়ের নির্দেশনায় এ চিকিৎসা সেবার পুরো কার্যক্রম পরিচালনা হচ্ছে জানিয়ে দীঘিনালা সেনা জোনের রেজিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি বলেন, ‘আমরা শুধু চিকিৎসা দিচ্ছি না, বরং মানুষের সঙ্গে মানবিক বন্ধন গড়ে তুলছি। সেনাবাহিনীর পক্ষ থেকে চেষ্টা করছি যেন কেউ চিকিৎসাবঞ্চিত না থাকে।’

চিকিৎসা নিতে আসা নয় মাইল ত্রিপুরা পাড়ার বাসিন্দা রেজুনাথ ত্রিপুরা (৫৫) বলেন, ‘অনেক দিন ধরে হাঁটু আর বুকের ব্যথায় কষ্ট পাচ্ছি। এখানে এসে ওষুধসহ চিকিৎসা পেয়েছি, ভালো লাগছে।’

পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, আর্থিক সহায়তা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী কাজ করছে নিরলসভাবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং আস্থা ও সম্প্রীতির একটি সেতুবন্ধন তৈরি করছে পাহাড়ের মানুষের সঙ্গে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram