ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৯
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় রুপিসহ আবারও গ্রেপ্তার যুগেন্দ্র মল্লিক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ও ভারতীয় জাল নোটসহ আবারও গ্রেপ্তার হয়েছেন যুগেন্দ্র মল্লিক (৪১)।

বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অবস্থিত তার বাড়ীতে অভিযান চালিয়ে এ জাল টাকা ও রুপি উদ্ধার করা হয়।

এসময় অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লক্ষ টাকার জাল বাংলাদেশি নোট ও ভারতীয় রুপি।আটককৃত যুগেন্দ্র মল্লিক ওই এলাকার মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।

জানা যায়, তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় ছিল বাংলাদেশি ও ভারতীয় জাল রুপি। এ সময় অভিযানের খবর পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, ২ লক্ষ ৭৭ হাজার ২শ টাকা বাংলাদেশি জাল নোট এবং ৩ হাজার ৯শ ভারতীয় জাল রুপি এবং ১টি মোবাইল।

জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুগেন্দ্র মল্লিক স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত এবং কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে এই জাল টাকা ছাড়ার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন।

এছাড়া জানা যায়, গত বছর ফেব্রুয়ারিতেও তাকে র‍্যাবের একটি অভিযানে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট ও ১৪ লাখ টাকার ভারতীয় রুপিসহ গ্রেফতার করা হয়েছিল।

মৌলভীবাজার জেলা পুলিশ জানায়, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে কেউ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram