ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৪
logo
প্রকাশিত : মে ২২, ২০২৫

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় টেকেরহাট-হরিদাশপুর-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের সহায়তায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে দিনব্যাপী চলে এই অভিযান। এসময় রাস্তার উভয় পাশের অন্তত ৩০টি অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল, উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত বিশ্বাসসহ পাউবো ও সড়ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের কাজ চললেও দীর্ঘদিন অবৈধ দখলদারদের কারণে কাজ প্রায় বন্ধ হয়ে ছিল। অবৈধ দখল মুক্ত করার পর শহরের পাঁচুড়িয়া এলাকার মহাসড়কের কাজটি গতি পাবে এবং জনগণের ভোগান্তি কমবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram