ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৫

সাটুরিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু, জমজ ভাই আহত

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জাহিদ হোসেন (২৪)। সে একই গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার জমজ ভাই জাকির হোসেন (২৪) আহত হয়েছেন। আহত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিল্লি বাজারের পুকুরের উত্তর পাশে তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলার সময় বজ্রপাতের শিকার হন জাহিদ ও জাকির। এ সময় জাহিদ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা জানান, জাহিদ ও জাকির দিনভর তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলছিলেন। সন্ধ্যায় বৃষ্টি শুরু হলে তারা কাজ চালিয়ে যান। হঠাৎ বজ্রপাত ঘটে এবং জাহিদের শরীরে সরাসরি বজ্রপাত আঘাত হানে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ দাফন করা হবে নাকি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram