ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২১, ২০২৫

শিবচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন খতম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পবিত্র কোরআন খতম, আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা মডেল মসজিদ ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মো: আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এড.রোকন উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের হোসেন, গোমস্তা ও জিয়া পরিষদের মাদারীপুর শাখার সহসভাপতি বোরহান উদ্দিন খান।এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ ও ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram