ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২০, ২০২৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় নাতির হাতে প্রাণ গেল দাদির

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক বিরোধ থামাতে গিয়ে নাতির আঘাতে প্রাণ হারালেন দাদি। ঘটনাটি ঘটেছে আজ সকালে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। নিহত জাহানারা বেগম (৭০) ওই এলাকার মৃত জলিল মেম্বারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন (২৭) এর সাথে তার স্ত্রী মুন্নি বেগমের (১৯) পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে তার স্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে হাতে থাকা ট্রাক্টর মেশিনের হ্যান্ডেল দিয়ে আঘাত করতে গেলে তার দাদি জাহানারা বেগম বাধা দিতে যান। এতে জাহানারা বেগম মাথায় গুরুতর আঘাত পান। আহত জাহানারা বেগমকে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জসিম উদ্দিন একজন মাদকাসক্ত এবং তার স্বভাব চরিত্র ভালো নয়।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, অভিযুক্ত জসিম উদ্দিনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram