ঢাকা
logo
প্রকাশিত : December 19, 2025

চাটমোহরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মসজিদে দোয়া

রফিকুল ইসলাম রনি, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের মতো পাবনার চাটমোহরেও মসজিদে মসজিদে জুমায় বিশেষ দোয়াসহ গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশপ্রেমিক বাংলাদেশ ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার বাদ জুমা স্থানীয় বালুচর খেলার মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মওলানা মো. আঃ মান্নান।

পরে শরিফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার স্টার মোড়ে গিয়ে প্রতিবাদ সভা করে।

এসময় বক্তারা শরিফ ওসমান হাদীর খুনিদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে ঝুলানোর দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফয়সাল কবির, আব্দুল আলীম, সাজেদুর রহমান সেজান, শেখ জাবের আল শিহাব, ইমরান হোসেন, শহিদুল ইসলাম ইসলাম, হাসানুজ্জামান সবুজ, তানভীর জুয়েল লিখন প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram