ঢাকা
logo
প্রকাশিত : August 5, 2026

৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা, বন্ধ থাকবে কিছু সড়ক

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে বুধবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক লোকসমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ফার্মগেট থেকে শাহবাগমুখী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে বামে মোড় নিয়ে হেয়ার রোড অথবা মিন্টো রোড ব্যবহার করতে হবে। গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবনের দিক থেকে শাহবাগে যেতে হলে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব এলাকা থেকে শাহবাগগামী যানবাহনকে মিরপুর রোড–নিউ মার্কেট–আজিমপুর–চাঁনখারপুল–বকশীবাজার হয়ে অথবা বাটা ও কাটাবন ক্রসিং ব্যবহার করে হাতিরপুল কিংবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে যেতে বলা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউ ও শেরেবাংলা নগর এলাকায় চলাচলের ক্ষেত্রেও একাধিক বিকল্প রুট নির্ধারণ করেছে ডিএমপি। মিরপুর রোড থেকে ফার্মগেট বা সোনারগাঁওগামী যানবাহনকে গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে চলাচল করতে হবে। একইভাবে ইন্দিরা রোড, ধানমন্ডি ২৭, আসাদগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্যও পৃথক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া উড়ালসড়ক ব্যবহারকারীদের যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রাজধানীবাসীর ভোগান্তি কমাতে এবং ট্রাফিক স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সড়কগুলো এড়িয়ে ডিএমপির নির্দেশনা অনুযায়ী বিকল্প পথে চলাচলের আহ্বান জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram