ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

মিরসরাইয়ে গভীর রাতে বসতঘরে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ ও ভাঙচুর করা হয়।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ রুহুল আমিন বাড়ির মৃত আক্তার হোসেনের বসতঘরে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় বৃহস্পতিবার রাতে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

ভুক্তভোগী ইফতেখার হোসেন রিয়াদ জানান, ঘটনার সময় পরিবারের সবাই শহরে অবস্থান করায় বসতঘরটি ফাঁকা ছিল। সেই সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৫০ হাজার টাকা নগদ অর্থ, প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পাশের ঘরে থাকা তাঁর চাচি ঘরের তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান।

তিনি আরও জানান, নিজের ঘরকে এভাবে লণ্ডভণ্ড অবস্থায় দেখতে হবে, কখনো ভাবিনি। এটি শুধু আর্থিক ক্ষতিই নয়, আমাদের পরিবারের নিরাপত্তা ও মানসিক শান্তির ওপরও বড় আঘাত।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

এবিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিঠানালায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কিছু বিদ্যুতের তাঁর চুরি হয়েছে। পরে সেগুলো ফেলে চলে যায়। স্বর্ণালঙ্কার চুরির বিষয়টি সঠিক নয়। থানায় তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram