ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। টিমন নাচোল উপজেলা বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৬ টার ২০ মিনিটে টিমন একটি পাওয়ার টিলার নিয়ে দেওপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান টিমন।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram