ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2026

শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের অধিগ্রহণকৃত জমিতে থাকা ১৯টি স্থাপনা উচ্ছেদ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকায় সড়কের বাকসরলীকরণ (কার্ভ সংশোধন) প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির ওপর নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে শৈলকুপা উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনব্যাপী যৌথভাবে পরিচালিত এ অভিযানে প্রায় আড়াই একর অধিগ্রহণকৃত জমির ওপর থাকা ১৯টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে জমিতে থাকা ঘর, দোকান এবং গাছপালা খোলা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

অভিযান চলাকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, সওজের সংশ্লিষ্ট কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে জমির মালিক আব্বাস উদ্দিন মেম্বার জানান, সড়ক ও জনপদ বিভাগ আমাদের জমি অধিকরণ করলেও আমরা জমির সেই অধিকরণকৃত টাকা পাইনি।

এই ব্যাপারে ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, শৈলকুপা-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়কের বাকসরলীকরণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা হচ্ছে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram