ঢাকা
logo
প্রকাশিত : April 26, 2025

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ‘মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এমপিপিজি প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর আমিনুল ইসলাম।

তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি যে, একজন উপদেষ্টা এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেখানে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই ভর্তি হতে পারবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram