ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2026

শান্তিগঞ্জের হাওরে অবৈধ রিংজাল উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে অভিযান চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। জব্দ করা এসব রিংজালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের তলেরবন্দ হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তলেরবন্দ হাওরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ১০০ মিটার অবৈধ রিংজাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো হাওরের উঁচু স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, পাথারিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির আবু বকর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এএসআই মুখলেছুর রহমানসহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, অবৈধ ও ক্ষতিকর জালের ব্যবহার হাওরের দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি। দেশীয় মাছের বংশবিস্তার ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাওরে অবৈধ রিংজালসহ অন্যান্য ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram