ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2026

শিশু ও মাকে নির্যাতনের অভিযোগে কলাপাড়ায় বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগ এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

বুধবার জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু ও তার মাকে নির্যাতনের অভিযোগ এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাটি নৈতিক অবক্ষয়, সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী ও গুরুতর অনভিপ্রেত কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হয়েছে। এ ঘটনায় অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলা বিএনপি জানিয়েছে, ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram