ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2026

গৌরীপুরে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর গাইড ওয়ালে ফাটল ও সংযোগ সড়কে বিশাল গর্ত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে সুরিয়া নদীর উপর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর গাইড ওয়ালে ফাটল, সংযোগ সড়কের বিশাল গর্ত ও নিরাপত্তা পিলার ভেঙ্গে রাস্তার সাইডে পড়ে থাকায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সংযোগ সড়কের সেতুর মুুখের অংশের অধিকাংশ ইটের সলিং ধসে যাওয়ায় সেতুর উপর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন ঝুকি নিয়ে চলাচল করলেও প্রায়ই রাত ও দিনের আলোতে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।

সরেজমিন ও এলজিইডি সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলা হেড কোয়ার্টার হতে পালুহাটি বাজার ভায়া মাওহা বাজার সড়কে ১২০২৮ মিটার চেইনেজে সুরিয়া নদীর উপর ৫০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ করা হয়। ৫,৫৩,৯৫৫৫৪.৫৪ টাকা চুক্তিমূল্যে ব্রীজটি নির্মাণ করেন ময়মনসিংহ সদরের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ নামের ঠিকাধারী প্রতিষ্ঠান। ২০২২ সালের শেষের দিকে নির্মাণ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান নির্মাণের কয়েক মাস পরেই ইটের সলিং উঠে গিয়েছোট বড় গর্তের সৃষ্টি হয়। এর পর সেই গর্ত সংস্কার না তরায় তা আস্তে আস্তে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এখন আর এই দিক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারেনা গৌরীপুর বা নেত্রকোণা গেলে অন্য রাস্তায় যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।

oplus_0

বাউশালীপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসেম জানান, ব্রীজটা করার সময় আমরা দেখছি রাস্তা ও গাইড ওয়ালের কাজটি খুব নিম্নমানের হয়েছে। নির্মাণের কয়েক মাস পর ভারী বর্ষণে ছোট থেকে বড় বড় ধ্বস ও গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার না করায় ইট খসে পড়ে সংযোগ সড়কটি সরু হয়ে যাচ্ছে।

স্থানীয়রা আরও জানান, নেত্রকোনা জেলায় যাতায়াত করতে অনেক রাস্তা ঘুরতে হয়। তাই সময় বাচাতে ধসে পড়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই অটোরিকশা মোটরসাইকেল চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় তিন বছর ধরে সংস্কার না করায় এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দ্রুত সময়ের সংস্কারের দাবী জানান তাঁরা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আল ফারুক জানান, ব্রীজের ধসে পড়া সড়কের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে গৌরীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম জানান, ব্রীজের পূর্ব পাশের ধসে পড়া রাস্তাটি গত বছর ঠিক করেছি। এ বছর পশ্চিম অংশে ভেঙ্গে গেছে ,এটা জরুরী ভিত্তিতে ঠিক করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram