ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2026

উজিরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের উজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী ও সবুজ খান। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে, তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠীর দোসররা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্য বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর দেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ যদি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে যুবদল ও দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীদের সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে ধৈর্য ও সংযমের সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাস, নৈরাজ্য বা সহিংসতার মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram