ঢাকা
logo
প্রকাশিত : March 25, 2025

যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকেই শত্রুজ্ঞান করবো: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার মতো দুর্ধর্ষ, অত্যাচারী কোথাও খুঁজে পাওয়া যাবে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের সাথেই ছাত্র জনতার শত্রুজ্ঞান করা হবে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা কলেজে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো প্রতিষ্ঠানের প্রতি আমাদের খারাপ দৃষ্টিভঙ্গি নেই। বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র-জনতার সাথে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছিল। সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান না নেয়ার আহ্বান জানান তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কতদিনের মধ্যে আপনারা (সরকার) দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ স্পষ্ট করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হলে আমরা ধরে নেব আওয়ামী লীগের দোষররা এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাব বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram