ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

ঢাকায় সম্পন্ন হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নের প্রত্যয় নিয়ে রাজধানী ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (ATF) ২০২৬’।

গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া পর্যটন শিল্পের এই বৃহৎ মেলা আজ শনিবার বৈচিত্র্যময় আয়োজন ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সা চিং প্রু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, "বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে আঞ্চলিক পর্যটন সংযোগের কোনো বিকল্প নেই। টেকসই ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারি।"অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

বক্তারা এবারের মেলার অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন এবং পর্যটন খাতে দেশী-বিদেশী বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।মেলার সমাপনী মূল্যায়নে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও ‘পর্যটন বিচিত্রা’র সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, “পর্যটন বিকশিত হয় অংশীদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। এবারের মেলা শুধু পর্যটন পণ্যের প্রদর্শনী ছিল না, এটি ছিল ব্যবসায়িক নেটওয়ার্কিং ও আঞ্চলিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম।” ফেয়ার ডিরেক্টর বোরহান উদ্দিন মেলা সফল করতে সহযোগিতাকারী সকল অংশীজন, প্রদর্শক ও গণমাধ্যমকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবারের মেলায় দেশী-বিদেশী ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল ও রিসোর্টগুলোর দেওয়া আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ও বিমান টিকিটে বিশেষ ছাড় দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মেলা চলাকালীন বিভিন্ন B2B সভা, প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।উক্ত আয়োজনের মূল পৃষ্ঠপোষক (Title Sponsor) হিসেবে যুক্ত ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়া প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, কো-স্পন্সর ছুটি গ্রুপ, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, ইনভেস্টমেন্ট পার্টনার ভাইয়া হোটেলস এবং অ্যাগ্রো ট্যুরিজম পার্টনার সুখের খামারসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান মেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠান থেকেই আগামী ২৩–২৫ সেপ্টেম্বর ২০২৭ ঢাকায় পরবর্তী ‘১৪তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram