ঢাকা
logo
প্রকাশিত : November 4, 2026

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটরা এগিয়ে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ফলাফলের পূর্বাভাস ডেমোক্র্যাটদের জন্য উল্লেখযোগ্য সাফল্যের খবর পাওয়া যাচ্ছে। অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল প্রকাশিত হতে শুরু করেছে। সংবাদপড়ুন

১৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে চারটি আসনে জয় পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অপরদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল জয় পেয়েছে ১২টি আসনে।

মঙ্গলবার দেশটিতে সারাদিন ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। কিছু অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। সেগুলোর ফল পেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

ডেলাওয়্যার রাজ্যে ডেমোক্র্যাট ক্রিস কুনস তার সেনেট আসন ধরে রাখবেন বলে অনুমান করা হচ্ছে।

ইলিনয়ের ক্ষেত্রেও একই, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী জুলিয়ানা স্ট্র্যাটন সেনেট আসনে জয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে।

ম্যাসাচুসেটসে, ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড জে. মার্কি তার আসন ধরে রেখেছেন।

এছাড়া রোড আইল্যান্ডে, ডেমোক্র্যাট সেনেটর জ্যাক রিডও তার আসন ধরে রেখেছেন।

আর নিউ জার্সির ডেমোক্র্যাট সেনেটর কোরি বুকারও তার আসন ধরে রাখবেন বলে অনুমান করা হচ্ছে।

ডেমোক্র্যাটদের জন্য উল্লেখযোগ্য সাফল্য

সাবেক গভর্নর রয় কুপার নর্থ ক্যারোলাইনার সেনেট নির্বাচনে জয় পাবেন বলে কয়েক সপ্তাহ ধরেই ধারণা করা হচ্ছিল। কারণ জনমত জরিপে তিনি স্বচ্ছন্দ ব্যবধানে এগিয়ে ছিলেন এবং রিপাবলিকানরা অঙ্গরাজ্যটিতে তাদের প্রচার ব্যয়ের একটি অংশ অন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোর দিকে সরিয়ে নিয়েছিল।

তবুও তার বড় ব্যবধানে এগিয়ে থাকা একটি উল্লেখযোগ্য সাফল্য।

সর্বশেষ ২০০৮ সালে নর্থ ক্যারোলাইনায় ডেমোক্র্যাটরা সেনেট নির্বাচনে জিতেছিল। এরপর সাম্প্রতিক নির্বাচনী লড়াইগুলোতে দলটি তাদের প্রার্থীদের পক্ষে বিপুল সময় ও অর্থ বিনিয়োগ করলেও জয়ের দেখা পায়নি।

এই নির্বাচনটিকে কঠিন লড়াই হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাট প্রার্থী সহজেই জয় পেয়েছেন।

এই আসনটি নিজেদের দখলে নেওয়ার ফলে এখন সেনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের রিপাবলিকানদের দখলে থাকা আরও তিনটি আসন নিজেদের পক্ষে আনতে হবে। একই সঙ্গে তাদের নিজেদের হাতে থাকা সব আসনও ধরে রাখতে হবে।

ফ্লোরিডায় প্রায় এক ঘণ্টা আগে ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সাম্প্রতিক নির্বাচনগুলোয় রক্ষণশীলদের দিকে ঝুঁকে থাকা এই রাজ্যটি, মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে।

রাজ্যের ৮০ শতাংশ ভোট গণনা শেষ হওয়ার পর- ডেভিড জলি এবং রিপাবলিকান কংগ্রেসম্যান বায়রন ডোনাল্ডসের মধ্যে নির্বাচনকে হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে রেটিং দিচ্ছে বিবিসির মিডিয়া পার্টনার সিবিএস।

এছাড়াও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, প্রতিনিধি পরিষদ পর্যায়ে ফ্লোরিডার অতীতের নির্বাচনের চেয়ে ভালো করছে ডেমোক্র্যাটরা, যদিও গত বছর রাজ্যের রিপাবলিকানরা তাদের প্রার্থীদের জন্য মানচিত্রকে আরও অনুকূল করতে কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের সীমানা পুনরায় নির্ধারণ করেছিল।

উদাহরণস্বরূপ, আনুমানিক ৯৫ শতাংশ ভোট গণনার পর নিজের প্রতিদ্বন্দ্বীর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান কংগ্রেসওম্যান মেরি সালাজার। অথচ ২০২৪ সালে, তিনি তার মায়ামির এই এলাকায়, যেখানে বিপুল সংখ্যক হিস্পানিক জনগোষ্ঠী রয়েছে, ১৫ পয়েন্টেরও বেশি ব্যবধানে জয়লাভ করেছিলেন।

চলতি বছরের শুরুতে তিনি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করেছিলেন - যা তার ডিসট্রিক্টের ভোটারদের পরিবর্তিত মনোভাবের একটি লক্ষণ।

অঙ্গরাজ্যটিতে আরও কিছু হাউস আসন রয়েছে যেগুলো জেতার ব্যাপারে ডেমোক্র্যাটরা সাম্প্রতিক দিনগুলোতে বেশি আশাবাদী ছিল।

তারা ইতোমধ্যেই প্রতিনিধি ক্যাথি কাস্টর এবং জ্যারেড মোসকোভিটজের জন্য দুটি আসন ধরে রেখেছেন, যেগুলো রিপাবলিকানদের লক্ষ্যবস্তু ছিল।

যদি সালাজারও কঠিন লড়াইয়ের মধ্যে থাকেন, তাহলে এই রাজ্যে ডেমোক্র্যাটদের জন্য তা সার্বিকভাবেই একটি উৎসাহব্যঞ্জক খবর।

উল্লেখ্য, কানসাস, টেক্সাস, মিশিগান এবং মেইনে সেনেট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

সূত্র: বিবিসি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram