ঢাকা
logo
প্রকাশিত : August 13, 2026

রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অলি আহমদের পক্ষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এসময় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্রে প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে সরকারের সিনিয়র মন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এরপর দুপুর ১টা নাগাদ রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র ইসিতে দাখিল করার কথা রয়েছে।

দলটির প্রার্থী হিসেবে মহাসচিব ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুলের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।

গতকাল বুধবার বিএনপি সূত্রে বলা হয়েছিল, আজ দুপুরে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে বির্তক এড়াতে বৈঠকটিকে স্থায়ী কমিটির বৈঠক বলতে চাচ্ছে না দলটি।

গত ১০ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram