ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

১৭ বছরে কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার হয়েছে: লালমনিরহাটে ত্রাণমন্ত্রী

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, গত ১৭ বছরে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। পরিকল্পনার অভাবে দেশের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র এখন বসে গেছে। এসব কেন্দ্রে প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও রাখা হয়নি।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে দেশে তেলের কোনো সংকট ছিল না। কিন্তু একটি দল বিভিন্ন ফিলিং স্টেশনে মানুষের ভিড় তৈরি করেছিল। আমরা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তিন দিনের মধ্যে সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর কুইক রেন্টালের নামে হাজার কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে। সমস্ত বিদ্যুৎ প্লান্ট এখন বসে গেছে। সেখানে গ্যাসের ব্যবস্থা রাখা হয়নি।’ দেশে কোনো সারের সংকট নেই বলেও দাবি করেন তিনি।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মন্ত্রীর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার বিকেলে লালমনিরহাট রেলওয়ে শ্রমিকদল কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। দলীয় পতাকা ও ব্যানার নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় হয়ে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে বিকেল ৪টার দিকে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram