ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

সন্ত্রাসী-অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে মাঠে পুলিশ-র‍্যাব, তল্লাশি বিভিন্ন সন্দেহজনক স্থানে

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: সন্ত্রাসী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে জেলা পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরাও অংশ নেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূল এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান এবং অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার-এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করাই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—কোনোভাবেই সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্যও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram