ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

টাঙ্গাইলে ৫ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার ধোপাপাড়ায় পাঁচ বছরের শিশু সৈয়দ তাহসিনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা সৈয়দ সাব্বির ও সৎ মা কল্পনার বিরুদ্ধে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল বলে স্বজনরা অভিযোগ করেন। বুধবারও তাহসিনকে মারধর করা হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা শারীরিক নির্যাতনের ধারাবাহিকতায় বুধবারের মারধরের একপর্যায়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram