ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

চাঁপাইনবাবগঞ্জে রাতভর বৃষ্টি, পানির নিচে শহরের অনেক রাস্তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে। জেলায় গড় বৃষ্টিপাত ৩৬.৪ মিলিমিটার রেকর্ড করেছে কৃষি বিভাগ। এছাড়া সারাদিনই থেমে থেমে বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সন্ধার পর মুষলধারে বৃষ্টি হয়। এতে জেলা শহরের ড্রেনগুলো উপচে পানি ড্রেন রাস্তায় উঠে পড়ে। এতে জনসাধারণের চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। তবে রাতে আবারো প্রচুর বৃষ্টি হলে শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জেলা শহরের অক্ট্রয় মোড়-নিয়ামতনগর-জেলা প্রশাসকের বাসভবন এলাকা, গ্রিনভিউ স্কুলের চারপাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা, নিমতলতা, বাতেনখাঁর মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে সকালে স্কুলগামী শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান জানান, একটানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, সদর উপজেলার বালিয়াডাঙ্গা, ঝিলিমসহ বিভিন্ন ইউনিয়নের ১৭৭ হেক্টর আমন ধানের জমি নিমজ্জিত হয়েছে। এছাড়া শাক-সবজি নিমজ্জিত হয়েছে প্রায় দেড় হেক্টর জমির। তবে আর বৃষ্টি না হলে পানি নেমে যাবে এবং ফসলের কোনো ক্ষতি হবে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুল ইসলাম জানান, সদর ছাড়া অন্য কোনো উপজেলায় ফসল নিমজ্জিত হয়নি। তিনি আরো জানান, সদর উপজেলায় ৪৫ মিলিমিটার, শিবগঞ্জ উপজেলায় ৩২ মিলিমিটার, গোমস্তাপুর উপজেলায় ৩০ মিলিমিটার, নাচোল উপজেলায় ৫০ মিলিমিটার ও ভোলাহাট উপজেলায় ২৫ মিলিমিটারসহ জেলায় গড় বৃষ্টি হয়েছে ৩৬.৪ মিলিমিটার। মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram