ঢাকা
logo
প্রকাশিত : September 2, 2026

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন ৬ চেয়ারম্যান

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ৬ জন ইউপি চেয়ারম্যান।

গত সোমবার (৩১ আগস্ট) তাদের ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্যানেল চেয়ারম্যানদের চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইউএনওর ওই চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টের ৭০০৩/২০২৫নং রিট পিটিশনের ১৪ মে ২০২৫ তারিখের নির্দেশনা, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা, জেলা সরকারি আইন কর্মকর্তার (জিপি) আইনগত মতামতের প্রেক্ষিতে তাদের স্ব স্ব ইউনিয়ন পরিষদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

দায়িত্ব ফিরে পাওয়া ছয় চেয়ারম্যান হলেন- রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ, বাল্লা ইউপি চেয়ারম্যান মো. বাচ্চু মিয়া, হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান ও বলড়া ইউপি চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন খান কুন্নু।

ইউএনওর চিঠির প্রেক্ষিতে ইতোমধ্যে বাল্লা, বলড়া, ধুলশুড়া ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান দায়িত্বভার বুঝে নিয়েছেন। হাইকোর্টের আদেশের পর ছয় চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

হারুকান্দি ইউপি চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছি।

ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান বলেন, আজকে দায়িত্বভার গ্রহণ করেছি।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, আমি গতকাল সন্ধ্যায় চিঠি পেয়েছি। আগামী রবিবার দায়িত্ব বুঝে নিবো ইনশাআল্লাহ।

হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাহিজা বীসরাত হোসেন বলেন, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ছয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram