ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

পীরগঞ্জে কৃষিতে আধুনিক প্রযুক্তি পরিদর্শন করেছে ইফাদের প্রতিনিধি দল

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ুসহিষ্ণু নিরাপদ ফসল উৎপাদন কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার বিকেলে উপজেলার জাবরহাট ইউনিয়নের বোলদিয়ারা পার্টনার ফিল্ড স্কুলের আম গ্যাপ প্রকল্পের স্থানীয় শতাধিক কৃষকদের নিয়ে এই মতবিনিময় সভা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, পাটনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাহবুবা মুনমুন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, দিনাজপুর পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হাসান, কৃষক শাহিন আলম সহ আরো অনেকে।

মত বিনিময় সভায় ইফাদ এর প্রতিনিধি দল কৃষি কাজ নিয়ে কৃষকদের সমস্যা ও সফলতা বিষয়ে বিশদ আলোচনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram