ঢাকা
logo
প্রকাশিত : October 20, 2025

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক গ্রেফতার

গত ১৯/১০/২০২৫ খ্রিঃ তারিখে গভীর রাতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিগত ১৫/১০/২০২৫ খ্রিঃ তারিখে রাতের বেলা চাপাতিসহ প্লাটফর্মে আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদার (৩৫) কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতিমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন বলিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। ঘটনার দিন আটককৃত যুবক আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ০৭ নং প্লাটফর্মে তার শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি ও শক্তির মহড়া দেয়।

উল্লেখ্য, ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত যুবকের এরূপ কর্মকান্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম কর্তৃক ভাইরাল যুবককে গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram