

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের ২০০ পিস বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির ১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা যন্ত্রাংশের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
এর আগে গত ১ আগস্ট একই ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলা থেকে আরও ২৯১ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ করেছিল বিজিবি।
