ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2026

ঢাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “পদ্ম পাতার গল্প” মঞ্চস্থ, প্রশংসিত শিক্ষার্থীদের অভিনয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের নাটমণ্ডলে গত ২২ আগস্ট (শনিবার) সফলভাবে মঞ্চস্থ হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক “পদ্ম পাতার গল্প”। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের প্রযোজনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই নাটকটি রচনা করেছেন অবনী হোসেন অর্থী এবং নির্দেশনা দিয়েছেন নাজমুল হোসেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে নিপুণ দক্ষতা ও প্রাণবন্ত অভিনয় পরিবেশন করেছেন মো: ফারহান সাদিক ফয়সা, মাহিন মুনতাসির, নুসরাত জাহান সাদিয়া, মুবাশ্বির মাহমুদ নিবিড়, পলল চক্রবর্তী, তানভীর নেওয়াজ তীর্থ, মো. নাহিদ আলম, ইরাতফা বিনতে রেদোয়ান, মো: আশফাকুল ইসলাম, হৃদয় সরকার, অবনী হোসেন অর্থী ও নাজমুল হোসেন।

​নাটকের গল্পে ১৯৭১ সালের রণাঙ্গনে পাকবাহিনীর কনভয় ঠেকানোর জন্য একটি ব্রিজ উড়িয়ে দেওয়ার দুঃসাহসিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নে “পদ্ম” নামের এক তরুণীর অনন্য কৌশল ও আত্মত্যাগ তুলে ধরা হয়। শিক্ষার্থীদের নিপুণ অভিনয় ও নির্দেশকের চমৎকার মঞ্চায়নে নাটমণ্ডলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

​প্রদর্শনী শেষে দর্শকরা তরুণ শিল্পীদের দুর্দান্ত অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন এবং মুক্তিযুদ্ধ ও শিল্পের এই মেলবন্ধনকে তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাফাত হোসেন নাটক নিয়ে তার মন্তব্যে জানান, ”ইতিহাস ও শিল্পের দারুণ এক মেলবন্ধন দেখলাম আজ। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদকে এমন অসাধারণ কাজের জন্য সাধুবাদ জানাই।"

নাট্যকার অবনী হোসেন অর্থী কে নাটকটি রচনার কারন জানতে চাইলে তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই নাটকের নির্মাণ।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram