ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

আইপিএলের মাঠে রোম্যান্সে মগ্ন রাধিকা-অনন্ত, ভিডিও ভাইরাল

দেশের সবচেয়ে ধনী পরিবারের বউমা রাধিকা মার্চেন্ট। যদিও তাতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছ থেকে ট্রলের হাত থেকে রক্ষা নেই। হামেশাই তার আর অনন্ত আম্বানির সম্পর্ক নিয়ে হয় চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে অনন্তর অতিরিক্ত ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়েন আম্বানি পুত্রবধূ। অনেকেরই দাবি, অর্থের জন্যই নাকি এ সম্পর্ক! তবে নিন্দুকদের মুখে একাধিকবার ঝামা ঘষে দিয়েছে অনন্ত আর রাধিকার মিষ্টি টিউনিং। এবার আইপিএলের মাঠেও দুজনে ফের কাড়লেন মন।

আইপিএলের ম্যাচ চলাকালীন গ্যালারিতে রোম্যান্সে মজতে দেখা গেল আম্বানি পরিবারের এ দুই সদস্যকে। পাশাপাশি বসে বর-বউ। আদর করে রাধিকার মাথায় হাত বুলিয়ে দেন অনন্ত আম্বানি। এরপর স্বামীর হাতটা টেনে কাঁধে মাথা রাখেন রাধিকা মার্চেন্ট। দুজনকে নিজেদের মধ্যে কথাও বলতে দেখা যায়। আর তাদের এই মিষ্টি মুহূর্তই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এমনকি রাধিকা-অনন্ত যখন একে-অপরে মজে আছেন, ঠিব তখন সামনের সারিতে বসে একমনে খেলা দেখছিলেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনরা একের পর এক কমেন্ট করছেন— ‘ওরা সত্যিই একে-অপরের জন্য তৈরি। কী যে মিষ্টি লাগে দুজনকে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘রাধিকার বাবাও কোটিপতি। ও টাকার জন্য বিয়েটা করেনি, ভালোবাসে তাই করেছে। দুজনকে দেখেই বোঝা যায়’। আরেক নেটিজেন আবার ট্রল করে লিখেছেন— ‘এই প্রথম দেখলাম শ্বশুরকে পাশে নিয়ে বসেনি’!

রাধিকা মার্চেন্টের বাবা বীরেন মার্চেন্ট এনকোর হেলথকেয়ার কোম্পানির সিইও এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার মায়ের নাম শায়লা মার্চেন্ট। বীরেন ও শায়লা মার্চেন্ট যৌথভাবে ২০০২ সালে এনকোর হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন। ভারতের ফার্মাসিউটিক্যাল সেক্টরের অন্যতম প্রধান ব্যক্তি বীরেন। রাধিকা মার্চেন্টের একজন বোন আছে, যার নাম অঞ্জলি মার্চেন্ট, যিনি 'ড্রাই ফিক্স'-এর সহপ্রতিষ্ঠাতা।

উল্লেখ্য, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন। তবে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয় বেশ কয়েক বছর আগে। জামনগরের প্রি-ওয়েডিং ইভেন্টে অনন্ত জানান যে, তারা প্রায় সাত বছর ধরে একে অপরের সঙ্গে আছেন। ২০১৮ সালের দিকে তাদের একটি রোমান্টিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখান থেকে তাদের সম্পর্কের জল্পনা ছড়ায়।

এর আগে অনন্ত আম্বানি একটি সাক্ষাৎকারে রাধিকার প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেন। তিনি জানান, রাধিকা সবসময় তার পাশে থেকেছেন এবং তাদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনন্ত ও রাধিকার রোকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। এরপর মুম্বাইয়ের আন্টালিয়াতে তাদের এনগেজমেন্ট হয়। এবং ২০২৪ সালের ১২ জুলাই অনন্ত ও রাধিকা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram