ঢাকা
২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৯
logo
প্রকাশিত : মার্চ ৭, ২০২৬

শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না ইরান

চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে মিলান-কর্তিনা শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে পারছে না ইরান। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) শুক্রবার (৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

ভেরোনায় গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মূলত ইরানের একমাত্র প্রতিযোগী, ২৩ বছর বয়সি ক্রস-কান্ট্রি স্কিয়ার আবুলফজল খাতিবি মিয়ানায়ি নিরাপত্তার অভাবে ইতালিতে ভ্রমণ করতে পারছেন না। আইপিসি সভাপতি অ্যান্ড্রু পার্সনস এই ঘটনাকে বিশ্ব ক্রীড়াঙ্গন এবং বিশেষ করে ওই অ্যাথলেটের জন্য অত্যন্ত হতাশাজনক ও হৃদয়বিদারক বলে বর্ণনা করেছেন।

পার্সনস জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই আইপিসি এবং আয়োজক কমিটি ইরানি প্রতিনিধি দলকে নিরাপদে গেমসে নিয়ে আসার জন্য বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে সেই প্রচেষ্টা সফল হয়নি।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং এর বিপরীতে তেহরানের পালটা হামলায় পুরো অঞ্চল সংকটে নিমজ্জিত। ইরানে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় সেদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর সঙ্গে যোগাযোগ রাখাও কঠিন হয়ে পড়েছে।

আবুলফজল খাতিবি মিয়ানায়ি এর আগে ২০১৮ ও ২০২২ সালের শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন। দীর্ঘ প্রতীক্ষা আর কঠোর পরিশ্রমের পর পরিস্থিতির শিকার হয়ে গেমস থেকে ছিটকে পড়ায় আইপিসি সংশ্লিষ্ট অ্যাথলেটের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

সূত্র: বিবিসি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram