ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

নোয়াখালীর চৌমুহনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চার ফার্মেসিকে জরিমানা

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে ফার্মেসির ঢ্রেডলাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রার বিহীন বিক্রির অভিযোগে চারটি ফার্মেসিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পরিচালিত অভিযানে ফার্মেসির ঢ্রেডলাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্রার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট চার ফার্মেসিকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও ঔষধ প্রশাসনের প্রতিনিধি সালমা ছিদ্দিকা উপস্থিত ছিলেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানের সময় ফার্মেসি মালিক ও ব্যবসায়ীরা নিজেদের অবহেলার কথা স্বীকার করেন। ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এন্টিবায়োটিক রেজিস্ট্রার সংরক্ষণ ছাড়া এবং নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক বিক্রি না করার প্রতিশ্রুতি দেন তারা।

এ সময় ফার্মেসি দোকানদার ও মালিক সমিতির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ওষুধের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram