ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

এম.এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সাইদুর রহমান অমল (৩৮) নামে এক চোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে পার্বতীপুর পৌর শহরের পাশ্ববর্তী গ্রামের জাহানাবাদ কেরুর মোড়ে এই ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পার্বতীপুর পৌর শহরের ইব্রাহিম নগর এলাকার বাবু হোসেনের ছেলে।

পার্বতীপু মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মানিক চন্দ্র রায় জানান, বুধবার ভোরে পার্বতীপুর পৌরসভার নয়াপাড়ায় কয়েকজন চোর বিদ্যুতের পোলে তার চুরি করতে উঠে। এ সময় সাইদুর রহমান বিদ্যুতের তারের হাত দিলে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। সাইদুর রহমানের সহযোগীরায় এসময় পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা ধান ক্ষেতে সাইদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে। সে এলাকার ছিঁচকে চোর ও নেশাগ্রস্ত। প্রায় দুই মাস আগে চুরির অভিযোগে ভ্রাম্যমান আদালত তাকে দুই মাসের জেল দিয়েছিল।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: ওয়াদুদ জানান, নিহত সাইদুর রহমান একজন নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন। সাইদুর রহমান চুরি করতো। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram