ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

পায়রায় ভিড়লো চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক ৫ ইকুইপমেন্ট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দুই বছরের বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী “ফান ঝৌ-৬” নামের জাহাজ। বুধবার সকাল সাড়ে দশটায় বন্দরের ক্রয়কৃত আধুনিক পাঁচটি কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।

ইকুইপমেন্টগুলোর মধ্যে রয়েছে—৮০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৮০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন। এসব আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম আরও দ্রুত, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর আগে ২০২৪ সালের মে ও নভেম্বরে দুটি মাদারভ্যাসেল সরাসরি প্রথম টার্মিনালে বার্থিং করে বিপুল পরিমাণ পাথর খালাস করেছিল।

বন্দর কর্তৃপক্ষ রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকট মোকাবিলায় ড্রেজিং কার্যক্রম চলছে। পাশাপাশি পায়রাকে একটি ডিজিটালাইজড আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram