ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ১৬, ২০২৫

কিয়ারার মঙ্গলসূত্রের দাম কয়েক কোটি টাকা!

মঙ্গলসূত্র হিন্দু ধর্মাবলম্বী কনের জন্য শুধু একটি প্রথাগত অলংকারই নয়, এটি ভালোবাসা ও অঙ্গীকারের পবিত্র একটি প্রতীক। তবে তারকা কনের ক্ষেত্রে এই মঙ্গলসূত্র হয়ে উঠেছে অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। বলিউডের তারকারা ঐতিহ্যবাহী এই অলংকারকে আরো এক ধাপ আধুনিক ছোঁয়ায় নিয়ে গিয়েছেন—দিয়েছেন আভিজাত্যের নতুন সংজ্ঞা।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। জানা যায়, এ অভিনেত্রীর মঙ্গলসূত্রটির দাম কয়েক কোটি টাকা।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ারা আদভানি বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অন্যতম অভিনেত্রী। বলিউড অভিনেত্রীদের কাছে সবচেয়ে বেশি দামের যে কটি মঙ্গলসূত্র রয়েছে, তার একটির মালিক কিয়ারা আদভানি।

তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার উপহার দেওয়া এই মঙ্গলসূত্রে রয়েছে সোনার চিকন চেন, যাতে বসানো হয়েছে কালো রঙের পুঁতি; মাঝখানে একটি বড় হীরার পেনডেন্ট, যা পুরো লুককে রাজকীয় আভা দিয়েছে। জানা যায়, কিয়ারার এই মঙ্গলসূত্রের দাম ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা)।

‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ-কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে যৌথ এক বিবৃতিতে বাবা-মা হওয়ার ঘোষণা দেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram