ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪১
logo
প্রকাশিত : অক্টোবর ১২, ২০২৫

জুতা পরে মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা হিন্দু ধর্মাবলম্বী হয়ে ভিন্ন ধর্মে অর্থাৎ মুসলিম ধর্মের জাহির ইকবালকে বিয়ে করে প্রায়ই কটাক্ষের মুখে পড়েন। তার বিয়ের সময় টেনে আনা হয় ‘লাভ জিহাদ’ প্রসঙ্গও। শুধু তাই নয়, হিন্দু হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করায় অভিনেত্রীকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে কি না, এমন নানা প্রশ্নেরই সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। 

 সম্প্রতি স্বামীর সঙ্গে আবু ধাবি যান সোনাক্ষী। সেখানে মসজিদে নাকি জুতা পরে ঘুরেছেন তারা? কটাক্ষে জেরবার হয়ে জবাব দিলেন শত্রুঘ্ন-কন্যা।

আবু ধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে স্বামীর সঙ্গে ঘুরতে দেখা গেছে সোনাক্ষীকে। সেখান থেকে কিছু ছবি ও একটি ভিডিও সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী। তার পরনে সবুজ জংলা ছাপ চুড়িদার, মাথা ঢাকা ওড়না দিয়ে। কিন্তু দু’জনের পায়ে জুতা দেখে অনেকেই সমালোচনা শুরু করেন। ধর্মীয় স্থানে কী করে জুতা পরে ঢুকলেন তারা? ওঠে প্রশ্ন। সমাজমাধ্যমে একজন লেখেন, মসজিদে জুতা পরে ঘোরার নিয়ম নেই।

 এমন একাধিক মন্তব্য দেখে অবশেষে মুখ খুললেন সোনাক্ষী। তিনি লেখেন, সেই কারণেই জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এটুকু আমরা জানি। হয়ে গেছে ট্রল করা, এবার জীবনে এগিয়ে যান।

তবে মসজিদে ঘুরে যে শান্তি পেয়েছেন তিনি, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram