

কামরুল হাসান: দর্শকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে নির্মিত হয়েছে নতুন পূর্ণাঙ্গ নাটক ‘হুজুরের গার্লফ্রেন্ড’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। প্রযোজনায় রয়েছেন খাকী কামাল হোসেন। ভিন্নধর্মী গল্প, একাধিক পরিচিত অভিনয়শিল্পী এবং অভিজ্ঞ নির্মাণ দলের সমন্বয়ে নাটকটি নির্মিত হয়েছে।
নাটকটিতে অভিনয় করেছেন রুহান, গুনগুন, ফারুক আহমেদ, আনোয়ার শাহী, সঞ্জীব আহমেদ, জান্নাতুল শ্রাবণী ,অনুভব, সাহেলা, কামাল ও আফিফ।
নাটকটির নির্মাণশৈলী ও দৃশ্যায়নে কাজ করেছেন একদল দক্ষ কলাকুশলী। প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রাহুল দেব। চিত্রগ্রহণে ছিলেন রেজাউল ইসলাম। লাইটের দায়িত্বে আলী, মেকআপে সেলিম এবং প্রোডাকশন ব্যবস্থাপনায় ছিলেন রানা। সংগীত আয়োজনে রয়েছে সংগৃহীত গান এবং শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন মেহেদী হাসান কামাল ও উদয়। নাটকটির পোস্টার ডিজাইন করেছেন মেহরাজ বাবু।
নির্মাতা কামরুজ্জামান পুতুলের রচনা ও পরিচালনায় ‘হুজুরের গার্লফ্রেন্ড’ দর্শকদের জন্য একটি উপভোগ্য নাট্য আয়োজন হয়ে উঠবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নাটকটির মাধ্যমে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টা দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।
নাটক: হুজুরের গার্লফ্রেন্ড
রচনা ও পরিচালনা: কামরুজ্জামান পুতুল
প্রযোজনা: খাকী কামাল হোসেন
